অভিশাপ কাটাবার পথ খুজছে এক নেকড়ে। বহুদিন ধরে দেখে না দিনের আলো!সাগর পাড়ে দাড়িয়ে গায়ে মাখে না পাগলা হাওয়া। রাতের অভিশপ্ত সৌন্দর্য আর চাদের মৃত্যু রূপ তাকে মনে করিয়ে দেয় সেই মহাকালের হাহাকারের কথা যেখানে রূপান্তর হয়েছিলো তার অভিশপ্ত জীবনের। আজও যখন রক্ত ঝরে মুখ আর দাতের আচড়ে, বুকের ভেতর ঘুমিয়ে থাকা পশুত্ব দৌড়ে বেড়ায় এই শান্ত পৃথিবীর পিঠ চাপড়ে, তব্দ্ধ করে নিরীহ জীবন, তখন এই সভ্যতার আলো, সুখ কোনো কিছু সইবার নয়:এটাই কানে বেজে উঠে বারংবার!
স্বেচ্ছায় নির্বাসন অথবা অভিমানী অন্তর্ধান: লোকে যাই বলুক, সব কিছু ভালোর জন্যই। যা হচ্ছে সুন্দর কোনো কিছুর জন্যই, যা হয়েছিলো মনে রেখো সুন্দর এই দিনের জন্য, যা হবে আরো সুন্দর দিনের অপেক্ষাতেই!
হারিয়ে যাক না কিছু অভিশপ্ত কুকুর নেকড়ের আদলে!